
মোঃ সুজন আহমেদ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় গরু চুরিসহ নানা অপরাধ প্রতিরোধ ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ স্থানে বাঁশকল (বাঁশের ব্যারিকেড/চেকিং পয়েন্ট) স্থাপন করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গতরাতে সলঙ্গা থানা এলাকায় স্থাপিত বাঁশকলসমূহ সরেজমিনে পরিদর্শন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়।
পরিদর্শনকালে বাঁশকল ডিউটিতে নিয়োজিত আনসার-ভিডিপি ও গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব আরও কার্যকর ও নিরাপদভাবে পালনের লক্ষ্যে তাদের মাঝে টর্চলাইট ও বাঁশি বিতরণ করেন তিনি। পাশাপাশি দায়িত্বরত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এদিকে আনসার-ভিডিপি সদস্যরা প্রতিদিন রাতেই জনগণের নিরাপত্তার জন্য মহড়া দিয়ে যাচ্ছেন। এর ফলে গত এক মাসে ধুবিল ইউনিয়নে কোনো চুরি-ডাকাতির ঘটনা ঘটেনি, ইউনিয়নের মানুষ অনেক শান্তিতে রয়েছেন।
ধুবিল ইউনিয়নের বর্তমান প্যানেল চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ জানান, তার উদ্যোগে আগামীতে ধুবিল ইউনিয়নকে সিরাজগঞ্জ জেলার মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসেবে উপহার দেওয়া হবে, ইনশাআল্লাহ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.