
মোঃ আব্দুল আজিজ শেখ, নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এই আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল মান্নান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা অ্যাডওয়ার সরেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের মর্যাদা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
উল্লেখ্য, প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। এবারও দিবসটি উপলক্ষে নিয়ামতপুরে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও শিক্ষকদের অবদানের প্রতি সম্মান জানাতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.