
মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা উপজেলা প্রতিনিধিঃ
গরিব, অসহায়, অস্বচ্ছল পরিবারে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট মিজানুর রহমান। বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার ১ নং ধানসাগর ইউনিয়নের কৃতি সন্তান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট মিজানুর রহমান তার নিজের বাসভবনে ব্যক্তিগত অর্থ দিয়ে একশ (১০০) পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেন। আজ ৬ অক্টোবর ২০২৬ মঙ্গলবার সকাল ১০ টায় তার নিজ বাসভবনে আয়োজিত শরণখোলা মোড়েলগঞ্জ বিএনপির নেতা কর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট মিজানুর রহমান গরিব মেধাবী শিক্ষার্থী, অসুস্থ মানুষের চিকিৎসা, যাদের মাথা গোজার ঠাই নেই তাদের ঘর তৈরি করে দেওয়ার জন্য আর্থিক সহযোগিতা করেন।বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুঃসময়ে যে সকল নেতা কর্মীরা মামলার শিকার হয়েছেন তাদের কাছ থেকে কোন প্রকার অর্থ না নিয়ে নিজের অর্থ দিয়ে মামলা লড়ে ন্যায় বিচার পাইয়ে দিয়েছেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.