
নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের মুক্তাগাছায় গত ২৪ ঘণ্টায় থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে সাজাপ্রাপ্ত ৭ জনের মধ্যে তিনজন মাদক ব্যবসায়ী ও চারজন মাদকসেবী রয়েছেন।
মুক্তাগাছা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আদালতের পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে সাজাপ্রাপ্ত সাতজনকেও গ্রেফতার করা হয়েছে।
মোবাইল কোর্টে সাজাপ্রাপ্তদের মধ্যে একজনকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড, দুইজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড, তিনজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে ১৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামিদের বিজ্ঞ আদালতে এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মুক্তাগাছা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.