
সুজন চন্দ্র দাস
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে নিয়মিত ও চুরি মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং পুলিশ আইনের ৩৪ ধারায় মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
বুধবার (৮ অক্টোবর) দাউদকান্দি থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি দুজন, চুরি মামলার আসামি একজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় পাঁচজন রয়েছেন।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও দিকনির্দেশনায় থানার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, অভিযানে ষোলপাড়া এলাকার সোহান মিয়া (১৯) ও ইব্রাহিম মিয়া (২৬) নামে দুজনকে নিয়মিত মামলায়, দাউদকান্দি পৌরসভার দৌলদ্দি এলাকার রিয়াদ হোসেন (৩২)কে চুরি মামলায় এবং বিভিন্ন এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, “পৃথক অভিযানে বিভিন্ন মামলার ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের সংশ্লিষ্ট মামলায় বৃহস্পতিবার বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.