
আরিফ বিল্লাহ।
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের নেছারাবাদে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন তালুকদার।সম্প্রতি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে অফিস সহকারী পদে ১ জনকে নিয়োগদানের লক্ষে একহাজার টাকা ব্যাংক ড্রাফ ধার্য্য করে আশি জন চাকরি প্রত্যাশির কাছে আবেদন গ্রহন করে লিখিত পরীক্ষা গ্রহন করে কলেজ কতৃপক্ষ।
প্রথম স্হান অধিকারীকে বাদ দিয়ে নাইমুর রহমান মারুফ নামের একজন সক্রিয় ছাত্রলীগ কর্মী যিনি খালেদা জিয়ার জন্মদিনের কেকে লাথি মেরেছিলেন তাকে নিয়োগদানের সিদ্বান্ত নিলে উপজেলা জুড়ে সমালোচনার ঝড় ওঠে।৭অক্টোবর বুধবার দৈনিক আশ্রয় প্রতিদিনে নাসির তালুকদারের ছবি ব্যাবহার করে সাবেক বহিস্কৃত নেতার নিয়োগ প্রক্রিয়ায় লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।প্রকাশিত সংবাদের প্রতিবাদে ৮ অক্টোবর সকাল ১০ টায়
উপজেলা বিএনপির কার্যালয়ে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে সংবাদ সম্মেলন করেন নাসির তালুকদার।তিনি বলেন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ কলেজ কর্তৃপক্ষের উপর নির্ভর করে। ফ্যাসিস্টকে প্রধান্য দেয়া অবশ্যই গুরুতর অপরাধ।নিয়াজ মোর্শেদ নামের একব্যাক্তি সাংবাদিক পরিচয় দিয়ে আমি সহ অনেক সম্মানীয় ব্যাক্তির নামে উদ্দেশ্যপ্রনেদিত সংবাদ পরিবেশন করে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা অব্যাহত রেখেছে।তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সংবাদকর্মীদের সত্য এবং তথ্যসংবলিত সংবাদ পরিবেশনের দাবী জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.