
বাবলু শেখ রাজবাড়ী
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্তে রাজবাড়ী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার ৮ অক্টোবর ২০২৬ বেলা ১১ টার সময় পুলিশ সুপারের কনফারেন্স কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
মতবিনিময সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর নবাগত জেলা পুলিশ সুপার মীর মনির হোসেন। এ সময় তিনি বলেন শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কয়েকটি ভাগে কয়েক স্তরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা ভাগ করা হয়েছে । যদি কোন পূজা মণ্ডপ ঝুঁকিপূর্ণ থাকে তাহলে প্রশাসন পূজা কমিটির সঙ্গে আলোচনা করবে, সেখানে আমরা স্ট্রাইংফোর্সের ব্যবস্থা করব ।
এছাড়া আমাদের হোন্ডা ও মোবাইল পার্টি থাকবে তারা পূজা মন্ডপে দায়িত্ব পালন করবে,এর পাশাপাশি আমাদের স্টাইটিং রিজার্ভ ফোর্স থাকবে এবং গোয়েন্দা নজরদারি রাখা হবে । রাজবাড়ীতে এ বছর ৪৬১ টি পূজা মণ্ডপে শারদীয়া দুর্গাপূজা উদযাপন অনুষ্ঠিত হবে ।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জেলা পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন এবছর শারদীয় দুর্গাপূজায় ঝুঁকিপূর্ণ কোন মন্ডপ নাই বলে মন্তব্য করেন তিনি । উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন হবে বলে আশা ব্যক্ত করেন তিনি, এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাংবাদিকদের ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি ।
জেলা পুলিশ সুপার মীর মনির হোসেন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সঠিক তথ্য যাচাই-বাছাই করে প্রচার করা উচিত। কোনো ভুল তথ্য বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান পুলিশ সুপার ।
তিনি আরও বলেন, দুর্গাপূজা চলাকালীন সময়ে নির্বিঘ্নে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে তথ্য সংগ্রহ করে জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এতে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পাংশা সার্কেল সহকারি পুলিশ সুপার রাকিবুল হাসান , ডিআই ওয়ান মোহাম্মদ আলী জিন্নাহ সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.