
আরিফ বিল্লাহ
নেছারাবাদ(পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে জেলা গোয়েন্দা সংস্থা(ডিবি)র হাতে ২০০ পিচ অবৈধ মাদক দ্রব্য(ইয়াবা) সহ ২ জন গ্রেফতার হয়েছে।১১ অক্টোবর সন্ধ্যায় সোহাগদল ইউনিয়নের ৪ নং
ওয়ার্ড(বরছাকাঠী)তে বিশেষ অভিযানকালে ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের সময় ২০০ পিচ ইয়াবা সহ
মোঃ শফিকুল ইসলাম(৩৯)
সাংসোহাগদল ৪ নং ওয়ার্ড (বরছাকাঠী) এবং মোঃ আরিফ(৩৫)
সাংঃসুটিয়াকাঠী কে শফিকের বরছাকাঠী বাড়ির সামনে থেকে গ্রেফতার করেছে ডিবি।বিষয়টি নিশ্চিত করেন পিরোজপুর জেলা ডিবির একমাত্র কারিশমাটিক কর্মকর্তা মশিউর রহমান।মশিউর রহমান বলেন দীর্ঘদিন ধরে শফিক মাদকদ্রব্য কেনা বেচার সাথে সম্পৃক্ত।পিরোজপুর জেলা পুলিশ সুপার তালেবুর রহমানের সঠিক দিক নির্দেশনায় প্রতিদিনই আমরা মাদক ব্যাবসায়ীদের গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধারে সফলতা অর্জন করে আসছি।তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা শফিককে গ্রেফতার করতে সক্ষম হই।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।মাধকদ্রব্য নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।স্হানীয় জনগন
বলেন মাদকের ছোবল পুরো উপজেলা জুড়ে কমবেশী থাকলেও বরছাকাঠী এলাকায় ভয়াবহ পরিস্হিতির রুপ নিয়েছে।অচিরেই এর শিকড় তুলতে না পারলে ভবিষ্যত প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.