
মোঃ দেলোয়ার হোসেন শিমুল,
প্রতিনিধি, নওগাঁ:
নওগাঁর সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার গোপালপুর মাদ্রাসা মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মঙ্গলবাড়ি ফুটবল একাডেমি ৩-০ গোলে সিরাজগঞ্জ দলকে পরাজিত করে।
সোমবার বিকেলে উৎসবমুখর পরিবেশে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিরন্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও শিরন্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু) এবং গোপালপুর ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোখলেসুর রহমান (মুকুল)।
উদ্বোধনী খেলায় মঙ্গলবাড়ি ফুটবল একাডেমি ও সিরাজগঞ্জ দল মুখোমুখি হয়। খেলায় মঙ্গলবাড়ি ফুটবল একাডেমি ৩-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। প্রথম ম্যাচেই জয় পাওয়ায় টুর্নামেন্টের শুরুটা তাদের জন্য আনন্দের হয়ে ওঠে।
এ সময় স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে আগ্রহ ও উৎসাহ দেখা যায়।
আয়োজকেরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার প্রসার ঘটানোর লক্ষ্যেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে। পাশাপাশি যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং খেলাধুলার মধ্য দিয়ে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.