
মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা উপজেলা প্রতিনিধিঃ
ঘর থেকে শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি এই প্রতিপাদ্যে বাগেরহাট জেলার শরণখেলা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়।উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে জনসচেতনতা মুলক র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে সচেতনতামূলক র্যালি শুরু করে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলা মিলনায়তনের সামনে শেষ হয়। এরপর শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ষ্টেশন কর্মকর্তা মোঃ আফতাব-ই-আলমের নেতৃত্বে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটাররা। মহড়া শেষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহাগ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরণখোলা উপজেলার আমীর অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম কবির উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজোয়ান ইফতেকার তখন উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল, শরণখোলা সরকারি কলেজের সাবেক ছাত্রদলের সভাপতি মোঃ আবুল বাশার খান এ সময় উপস্থিত ছিলেন শরণখোলা থানা, সিপিপি, এনজিও প্রতিনিধি সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.