
মোঃ আব্দুল আজিজ শেখ, নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও পরিচিতি সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি কমিশন গঠন এবং আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) সকাল ১০টায় নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় আদিবাসী পরিষদের পাশাপাশি আদিবাসী ছাত্র পরিষদ, আদিবাসী নারী পরিষদ ও আদিবাসী যুব পরিষদের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের। এ ছাড়া জাতীয় আদিবাসী পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আদিবাসী ছাত্র, নারী ও যুব সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
অনুষ্ঠানে আদিবাসীদের দাবি ,সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করা, ভূমি কমিশন গঠন এবং পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এসব দাবির মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ।
নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক পরিচিতি, যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করছেন আয়োজকেরা।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.