
মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:
‘অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আইন অনুযায়ী অপরাধীর বিচার হবেই’—এমন মন্তব্য করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬), খুলনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।
রোববার (১৮ অক্টোবর) সকালে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় কালীমন্দির পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে সকালে ঝিনাইদহে পৌঁছান এসআরবি-৬ অধিনায়ক। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, খুলনা বিভাগের প্রতিটি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, নিরাপত্তাব্যবস্থা জোরদারের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার পূজামণ্ডপগুলোতে বাড়তি সতর্কতা ও নজরদারি নিশ্চিত করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এ সময় এসআরবি-৬-এর ঝিনাইদহের কর্মকর্তারা এবং পূজামণ্ডপের সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.