
শরিফুল হাসান:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন
তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া।
সোমবার (২০ অক্টোবর) বিকালে উপজেলার তালমা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। পূজা সুষ্ঠুভাবে উদযাপনের জন্য মন্দির কমিটিকে নগদ অর্থ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন তালমা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব আঃ কুদ্দুস এবং সন্তোষী সরকার বাড়ি পূজা মন্দিরের সভাপতি জনাব রামপদ সরকার।
এসময় কামাল হোসেন মিয়া বলেন, শান্তিপূর্ণভাবে পুজা উদযাপন করার লক্ষ্যে পূজামন্ডপের আইন-শৃঙ্খলা বিষয়ে সার্বিক খোঁজ খবর নেন। তিনি আরো বলেন এ উৎসব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে দুর্গাপূজা হয়ে ওঠে আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির মিলনমেলা।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.