
শরিফুল হাসান,
ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নে ১১ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে কাউকে কষ্ট দিয়ে কথা বলেননি বলে দাবি করেছেন গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু। আসন্ন নির্বাচন সামনে রেখে তিনি আবারও চেয়ারম্যান নির্বাচিত হলে আগামী পাঁচ বছর মানুষের পাশে থেকে সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
গতকাল বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় গট্টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পূজার সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলার খোঁজখবর নেন।
হাবিবুর রহমান লাভলু বলেন, ‘আমি গট্টি ইউনিয়নে ১১ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। কেউ বলতে পারবেন না, আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি বা ধমক দিয়েছি। ইউনিয়ন পরিষদে কাজ নিয়ে আসা মানুষের কাজ করে দেওয়ার চেষ্টা করেছি। কেউ প্রয়োজনীয় কাগজে স্বাক্ষর নিতে এলেও আমি সহযোগিতা করেছি।’
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন সামনে আসছে। অনেক প্রার্থী আপনাদের কাছে আসবেন। আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে আবারও চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ইনশা আল্লাহ, আগামী পাঁচ বছর আপনাদের পাশে থাকব। আপনারা দোয়া করবেন, যেন সুস্থ থেকে আপনাদের সেবা করতে পারি।’
এ সময় উপস্থিত ছিলেন গট্টি ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল মাতুব্বর, আবুল হোসেন, ওবায়দুর কাজী, সাবেক ইউপি সদস্য আতিক মাতুব্বর, ইদ্রিস শেখ, লিয়াকত মুন্সি ও দাউদ খান গট্টি ইউনিয়নের লোহারপাড়া পূজামণ্ডপের সভাপতি রঙ্গেশ্বর বিশ্বাস ও বড়দিয়া বিশ্বাস বাড়ি সার্বজনীন পূজামণ্ডপের সভাপতি বিনয় বিশ্বাস, অসিত বিশ্বাশ সহ স্থানীয় ব্যক্তিরা।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.