
বাবলু শেখ রাজবাড়ী
রাজবাড়ীতে কলেজ শিক্ষার্থী ফুয়াদ চৌধুরী রোহান হত্যা মামলার প্রবাসী আসামীদের গ্রেফতার এবং হত্যা মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়েরের অপচেষ্টা বন্ধ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে রবিবার ২৫ অক্টোবর সকাল ১০টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
এ সময় রোহান হত্যার বিচার ও প্রবাসী আসামীদের গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার এর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়,
এ সময় বক্তারা বলেন রোহান হত্যা মামলার আসামিরা ষড়যন্ত্র করে বাদীর বিরুদ্ধে মিথ্যা সাজানো বানোয়াট মামলা দিয়ে হয়রানি করার চেষ্টায় লিপ্ত রয়েছে, এবং রোহান হত্যা মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, অতি অবিলম্বে রোহান হত্যাকারী বাকি আসামিদের সহ প্রবাসী আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা ।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু , যুগ্ন আহবায়ক গাজী আহসান হাবিব ও রেজাউল করিম পিন্টু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসানুল করিম( হিটু) জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সিরাজুল আলম ভিপি( সিরাজ), জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম ভিপি (বকুল)জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায় আব্দুল মালেক খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমএ খালেদ পাভেল সহ অন্য অন্য রা বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন সহ কয়েক হাজার এলাকাবাসী রোহান হত্যার বিচারের দাবি ও প্রবাসী আসামিদের গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.