
মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা খুলনা:
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ২ জন জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজোয়ান ইফতেখার অভিযান পরিচালনা করেন। শনিবার (২৪ অক্টোবর) বিকালে বগী বন্দরের দক্ষিনে বলেশ্বর নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ এর আওতায় পরিচালিত অভিযানে পিরোজপুর জেলার মঠবারিয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের মৃতঃ আব্দুল মজিদ হাওলাদারের ছেলে মোঃ জামাল হাওলাদার (৭৫) হাশেম মোল্লার ছেলে মোঃ ফারুকে (৪৭) আটক করা হয়। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার অঞ্জন বিশ্বাস সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে তাদের কাছ থেকে একটি মাছ ধরার নৌকা, ১০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। পরে লিখিত মুচলেকা নিয়ে নৌকাটি ছেড়ে দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজোয়ান ইফতেকার জানান মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে নদীতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ সংশোধিত ২০২৬ অনুযায়ী ২ জন জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার অঞ্জন বিশ্বাস জানান নদীতে মা ইলিস রক্ষায় অভিযান অব্যাহত রয়েছে। প্রজনন মৌসুমে জেলেদের মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.