
কালিয়াকৈর (গাজীপুর)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমি পরিদর্শন শেষে কুটিরশিল্পের প্রতি আগ্রহ প্রকাশ করছেন ৪ দেশের রাষ্ট্রদূত।
জানা যায়, সোমবার সকালে কসভো,মালদ্বীপ, মরক্কো ও সিঙ্গাপুরের ৪ জন রাষ্ট্রদূতের আগমনকে কেন্দ্র করে আকর্ষনীয় ভাবে সজ্জিত করা হয় কালিয়াকৈরের সফিপুর আনসার ভিডিপি একাডেমি। বেলা সাড়ে ১১ টার দিকে রাষ্ট্রদূতগণের আগমনের শুরুতে উষ্ণ অভ্যর্থনা জানান আনসার ভিডিপি একাডেমির মহাপরিচালক আব্দুল মোতালেব হোসেন সাজ্জাদ মাহমুদ। পরে রাষ্ট্রদূতগণ আনসার একাডেমির হস্ত ও কুটিরশিল্প, গার্মেন্টস,প্রান্তিক শক্তি, ওয়েল্ডিং, বিভাগ পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন।এবং এখানে উৎপাদিত পন্যসামগ্রী নিজ নিজ দেশে নিতে আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশ আনসার ভিডিপির মহা পরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সভাপতিত্বে বিভিন্ন কার্যক্রম অবকাঠামো পরিদর্শন, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।এ সময় আনসার মহাপরিচালক বলেন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় এখানে কুটির শিল্প তৈরি শুরু হয়। যাহা ১৭ বছর পর পুনরায় আমাদের উৎপাদিত পণ্যের কদর বাড়ছে।এখন সিঙ্গাপুর, কসভো,মালদ্বীপ ও মরক্কোর রাষ্ট্রদূতগণ আমাদের সাথে চুক্তি করে পন্যসামগ্রি তাদের দেশে নিতে আগ্রহ প্রকাশ করছেন।
এ সময় রাষ্ট্রদূতগণ ছাড়াও আনসার ভিডিপির বিভিন্ন স্তরের কর্মকর্তা, আনসার সদস্য দেশ বিদেশের বিভিন্ন স্তরের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
তারিখ ২৬-১০-২৬ইং
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.