
আরিফ বিল্লাহ।
নেছারাবাদ(পিরোজপুর)
সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্য অগ্নিসংযোগের প্রতিবাদে নেছারাবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।২৬ অক্টোবর বাদ মাগরিব সোহাগদল ইউনিয়ন পরিষদের সামনে থেকে মিছিল শুরু হয়ে ইন্দেরহাট মিয়ারহাট বন্দর প্রদক্ষিণ করে যথা স্হানে এসে শেষ হয়।মিছিল শেষে সোহাগদল ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক হুমাউন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক
রাজিব রায়হান,নুরুল আমিন,সারেংকাঠী ইউনিয়ন বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাবলু সদস্য সচিব জাহিদুল ইসলাম,উপজেলা মৎসজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম শাহিন উপজেলা জাসাস আহবায়ক আরিফ বিল্লাহ,উপজেলা যুবদল নেতা হাসান বাহাদুর,সুহান,মাছুম আহম্মেদ প্রমুখ অন্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা পতিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মিথ্যা মনগড়া প্রত্যাবর্তনে আবেগ আপ্লুত না হয়ে স্বাভাবিক অবস্হা বজায় রাখার আহবান জানান।কোন প্রকারে সন্ত্রাস নৈরাজ বা অগ্নিসংযোগের ঘটনা ঘটালে কঠিন জবাব দেয়া হবে বলে হুশিয়ারী দেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.