
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে আনন্দ র্যালি, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬নওগাঁ-১আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসাহাক আলী আলী সরকার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির যুবদলের আহ্বায়ক শফিউল্লাহ সোনার।
কর্মসূচিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে আলোচনা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সামাজিক কর্মকাণ্ডে যুবসমাজের অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
যুবদলের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.