
মোঃ সোহেল রানা রাজশাহী
যথাযথ উৎসাহ-উদ্দীপনা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান আকর্ষণ ও কেন্দ্রবিন্দুতে ছিল যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্তির উৎসব। কর্মসূচিতে রাজশাহী মহানগর যুবদলের নেতাকর্মী ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শত শত নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
ব্যানারে খচিত স্লোগান অনুযায়ী—"যুব, ঐক্য, অগ্রগতি"—এই স্লোগানকে ধারণ করে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে শোভাযাত্রা করেন। র্যালিতে প্রধান অতিথি ও নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্-আহ্বায়ক ইঞ্জি: মোহা: আরিফুজ্জামান সোহেল। এছাড়া অনুষ্ঠানে অন্যান্য স্থানীয় সাংবাদিক নেতা ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করে তোলেন।
র্যালি পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামীতেও দেশের মানুষের অধিকার আদায় এবং গণতন্ত্র সুরক্ষায় যুবদলের প্রতিটি নেতাকর্মী রাজপথে থেকে যেকোনো স্বৈরাচারী ও অগণতান্ত্রিক ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যুবদলের নেতারা। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে এই বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.