
লুৎফর সিকদার, গোপালগঞ্জ:
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গোপালগঞ্জ মেডিকেল কলেজে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) গোপালগঞ্জ মেডিকেল কলেজ ক্যাম্পাসে এ র্যালির আয়োজন করা হয়।
গোপালগঞ্জ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগ এ র্যা লীর আয়োজন করে। র্যালিটি গোপালগঞ্জ মেডিকেল কলেজের সামনে থেকে শুরু হয়ে ২৫০ শয্যা বিশিষ্ট্য জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. গোলাম মোর্শেদ মোল্লা।
এতে মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন বহন করেন। পাশপাশি ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরন করা হয়।
এসময় ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.