
নিজস্ব প্রতিবেদক:
“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে উদযাপিত হয়েছে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’।
বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলার যৌথ আয়োজনে এই দিবসটি পালন করা হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি নিজেই।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গি বলেন, “হাত ধোয়া একটি ছোট অভ্যাস, কিন্তু এর উপকারিতা অনেক বড়। করোনা মহামারি আমাদের শিখিয়েছে, সঠিকভাবে হাত ধোয়া কতটা জীবন রক্ষাকারী। ডায়রিয়া, কলেরা, টাইফয়েডসহ অনেক সংক্রামক রোগ থেকে বাঁচতে হাত ধোয়ার কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “আমাদের প্রত্যেককে ‘হাত ধোয়ার নায়ক’ হতে হবে। শুধু নিজে হাত ধুলেই হবে না, পরিবারের শিশুদের, সহকর্মীদের এবং প্রতিবেশীদেরও হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন করতে হবে। বিশেষ করে খাবার আগে এবং টয়লেট ব্যবহারের পরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।”
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার। এ সময় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.