
আরিফ বিল্লাহ
নেছারাবাদ(পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে যুবদলের
৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।২৮ অক্টোবর সকাল ১১ টায় বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপজেলা এবং পৌর যুবদলের ব্যাপক সংখ্যক নেতাকর্মীদের উপস্হিতিতে দলীয় কার্যালয়ের সামনে আয়োজন সম্পন্ন করা হয়। বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের
সার্বিক সহযোগীতায় দফায় দফায় মিছিল বর্নাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা এবং বৃক্ষরোপন কর্মসূচির মধ্য দিয়ে আয়োজন সফল হয়েছে বলে জানান উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম।যুবদল সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য দ্বায়িত্ব এবং কর্তব্য শির্ষক আলোচনায় অংশ নেন সাবেক পৌর মেয়র বিএনপি নেতা শফিকুল ইসলাম ফরিদ,পৌর বিএনপির সাধারন সম্পাদক মাইনুল হাসান,সাবেক ছাত্রনেতা জুবায়ের, সুহান,নাইম,হাসান বাহাদুর প্রমুখ।স্হানীয় সাংসদ গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর সুমনের কাছে অতিদ্রুত কমিটি দেবার আহবান জানান আলোচকরা।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.