
বাবলু শেখ রাজবাড়ী
জাতীয় নাগরিক কমিটি এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম,রাজবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেছেন, ফ্যাসিবাদ একদিকে, স্বৈরাচার একদিকে, আর নতুন চাঁদাবাজ এখন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে।
বুধবার ২৮ অক্টোবর বেলা ১২ টার দিকে রাজবাড়ীর পৌর মিলনায়তনে আসন্ন ইউনিয়ান পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৫ জেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আগে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভা করেন ।
তিনি বলেন, ‘সরকার দলের অন্তকোন্দলে কয়েকশ মানুষ মারা গেছে, আহত হয়েছে। নির্বাচন কমিশন দলীয়করণ হয়েছে, পুলিশ প্রশাসন দলীয়করণ হয়েছে এবং হচ্ছে চলমান রয়েছে । তিনি বলেন বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন সুষ্টু ভাবে সম্ভব নয়। আমরা সংস্কারের জন্য প্রস্তাব দেব।’
তিনি আরও বলেন, ১১ দলীয় জোট সুস্পষ্ট প্রস্তাবনা নির্বাচন কমিশনকে দেওয়া হবে। সেই প্রস্তাবনার মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে পরাজিত হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে বিলুপ্ত হয়েছে।
তিনি আরো বলেন বাংলাদেশের মানুষ, ছাত্র-জনতা জীবন দিয়ে এ ফ্যাসিবাদকে উৎখাত করেছে। আওয়ামী লীগের কোনো তৎপরতা নেই, এটা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে চাপে রাখার জন্য কাজ করছে। আওয়ামী লীগ পরাজিত হলেও তাদের দোসররা রয়েছে।
তিনি আরো বলেন রাজবাড়ী সহ সারা দেশে আইন-শৃঙ্খলা অবনতি, পুলিশ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, মাদক ব্যবসার সঙ্গে সরকার দলীয় লোক জড়িত থাকার কারণে পুলিশ নিয়ন্ত্রণ করতে পারছে না বলে এই নেতা মন্তব্য করেন ।
এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, রাজবাড়ী জেলার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, জেলা ও স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং আগামী দিনের রাজনৈতিক ও নির্বাচনী কৌশল নির্ধারণে এই মতবিনিময় সভাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.