
শরিফুল হাসান,
সালথা (ফরিদপুর)
ফরিদপুরের সালথায় সাংবাদিকদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উপজেলার নবগঠিত আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৮ অক্টোবর) নবগঠিত যুবদলের আয়োজনে বেলা ১২ টায় সালথা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফের সভাপতিত্বে ও সদস্যসচিব এনায়েত হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
এছাড়াও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান হুসাইন, মাহফুজ খান, হাবিবুর রহমান হাবিব, ফরিদ হুসাইন, নুরুল ইসলাম মাতুব্বর,
রাজিব মোল্লা,যুবদল নেতা মোঃ জসিম মোল্লা সহ নবগঠিত যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.