
গোলাম মর্তুজা,পাঁচবিবি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কুসুম্বা ইউনিয়নের আমীর আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্ত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম, অ্যাডভোকেট মামুনুর রশিদ ও রাশেদুল আলম সবুজ।
এ ছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতের আমির ও কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুজাউল করিমসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সমাবেশে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, আগামী স্থানীয় নির্বাচনে সক্রিয় অংশগ্রহন, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা এবং এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানুষের অধিকার রক্ষা এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।
সমাবেশে স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা নিয়ে আলোচনা করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.