
নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ফ্যামিলি কার্ড সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর প্রামানিক।
প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, উপকারভোগীদের সঠিক তথ্য সংগ্রহ, তথ্যের যথাযথ যাচাই-বাছাই এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় দায়িত্বপ্রাপ্ত তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুলভাবে তথ্য সংগ্রহ এবং সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করা অনেক সহজ হবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.