
আমান খন্দকার বুড়িচং (কুমিল্লা)
কুমিল্লার বুড়িচংয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর অভিযোগে তিন ভুয়া ডিবি পুলিশকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
বুধবার দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল এলাকার কুমিল্লা-বাগড়া সড়কে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মীরপুর উত্তরপাড়ার মরহুম রহুল আমিনের ছেলে মো: সাদ্দাম হোসেন রিয়াজ (২৩) এবং রাজাপুর ইউনিয়নের মসজিদপাড়ার আলমগীর হোসেনের ছেলে মো: ফাহিম হোসেন ওরফে সাইম (১৯) ও মো: আবুল হোসেনের ছেলে মো: এনামুল হাসান (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার দুপুরে চড়ানল এলাকায় কুমিল্লা-বাগড়া সড়কে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন পরিবহনে তল্লাশি চালাচ্ছিলেন রিয়াজ, সাইম ও এনামুল। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের আটক করে থানা পুলিশকে খবর পাঠায়। খবর পেয়ে থানা পুলিশের একদল পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.