
মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজোয়ান ইফতেকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট ৪ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন বাংলাদেশ জামায়াতে ইসলামী শরণখোলা উপজেলার আমীর অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম কবির সহ শরণখোল থানা, স্বাস্থ্য কমপ্লেক্স সহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিক উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সার্বিক আইন-শৃঙ্খলার পরিস্থিতি, জন নিরাপত্তা, মাদক নির্মূল ও নিয়ন্ত্রণ, সরকারি জমি দখল মুক্তকরন, কর্মকর্তা কর্মচারীদের বিধি মোতাবেক সঠিক সময় প্রতিদিন অফিস করা সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.