
আরিফ বিল্লাহ।
পিরোজপুর প্রতিনিধি।
পিরোজপুর পৌরসভায় জেলা গোয়েন্দা সংস্হা(ডিবি)র হাতে ২৫ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার হয়েছে।৩০ অক্টোবর রাত আনুমানিক ১ঃ৩০ টায় মোঃ শাহিন এবং মোঃহাসান নামের ২ মাদক ব্যাবসায়ীকে ২৫ পিস অবৈধ মাদকদ্রব্য(ইয়াবা) ট্যাবলেট সহ পৌর শহরের জয়দেবীতলা থেকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেন ডিবি কর্মকর্তা মশিউর রহমান।ডিবি কর্মকর্তা জানান পিরোজপুর জেলা পুলিশ সুপার,মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা, র সার্বিক নির্দেশ, এসআই পলাশ বিশ্বাস সহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি'র) একটি চৌকস টিম ৩০/১০/২০২৬ খ্রি. আনুমানিক রাত ০১ঃ৩০ঘটিকায়, বিশেষ অভিযান পরিচালনাকালে পিরোজপুর সদর থানাধীন পৌর জয়দেবি তলা ফাকা রাস্তার উপর অবস্থান করিয়া মাদক বিক্রয়ের সময় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই জন গ্রেফতার করতে সক্ষম হই।গ্রেফতার ২ জন যথাক্রমে ০১/ মো:শাহীন (৫৫)
০২/ মোঃ হাসান (২৭) সর্ব সাং পৌরসভার জয়দেবি তলা।মাদক নিয়ন্ত্রন আইনে মাদকদ্রব্য বিক্রয়ের সাথে জড়িত থাকার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।মাদক নির্মূলে ডিবির অভিযান অব্যাহত থাকবে।
স্হানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে ধরা ছোয়ার বাইরে থেকে মাদক ব্যবসা পরিচালনাকারী শাহীন এবং হাসানকে গ্রেফতার করতে পারায় ডিবিকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.