স্টাফ রিপোর্টার :
পার্বতীপুরে ল্যাম্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ ৩১ অক্টেবর সকাল ৯ টা থেকে দিনব্যাপী বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে ল্যাম্ব হাসপাতাল চত্বরে । অনুষ্ঠানটির শুরুতে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে সুচনা হয়। এরপর উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, - ডেভিড চন্দ্র, নির্বাহী পরিচালক, ল্যাম্ব ও সাবেক নির্বাহী পরিচালক, এবং পরিচালক আইসিডিডিআরবি ও মিস্টার কায়েল স্কট, নির্বাহী পরিচালক, শেয়ার লীগ, আমেরিকা।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. ক্রিস প্রিঞ্চার (বোর্ড চেয়ার, ল্যাম্ব), দিনাজপুর ৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন, মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, মো. আমিনুল ইসলাম শাহ, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, সিভিল সার্জন ডা. গোলাম রসুল রনি, ইউএনও আরাফাত আমান আজিজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৈয়দ মাহমুদুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও অনুষ্ঠানে বিদেশি অতিথি, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উল্লেখ্য এই ল্যাম্ব হাসপাতালটি ১৯৭৬ সালের জানুয়ারিতে একটি ছোট ক্লিনিকের মত কয়েকজন স্বেচ্ছাসেবক কে নিয়ে মহান স্রষ্ঠার প্রতি বিশ্বাস নিয়ে উত্তর-পশ্চিম বাংলাদেশে যাত্রা শুরু করেছিল এই ল্যাম্ব হাসপাতালটি । আজ ৫০ বছর পর সেই ছোট উদ্যোগটি ১৬ জেলার ৬৩ লাখেরও বেশি মানুষের সেবায় নিয়োজিত একটি বৃহৎ সংস্থায় রুপ নেয়। এ উপলক্ষে আজ পার্বতীপুরে দিনব্যাপী ৫০ বছর পূর্তি উৎসবের আয়োজন করে ল্যাম্ব হাসপাতালটি। উক্ত অনুষ্ঠানে আরও জানানো হয়, ল্যাম্বের যাত্রা শুরু হয়েছিল ১৯৮০-এর দশকে দিনাজপুরের পার্বতীপুর ও চিরিরবন্দর থেকে। বর্তমানে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় তাদের কার্যক্রম চলছে।
সংস্থাটির নির্বাহী পরিচালক ডেভিড চন্দ্রন বলেন, এই ৫০ বছরের গল্প শুধু সংখ্যার নয়, এটি জীবন বদলের গল্প। একজন নারী পড়তে শিখেছেন, মা ও শিশু কঠিন প্রসব থেকে বেঁচেছেন, শিশু হাঁটতে শিখেছেন এবং খ্রিস্টান সংস্থাটি দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের, বিশেষ করে নারী ও শিশুদের সেবার মাধ্যমে ঈশ্বরের সেবা করে এই মন্ত্রকে সামনে রেখেই আগামীতেও তারা কাজ করে যাবার কথা জানান। উক্ত অনুষ্ঠানটি উপস্হপনা করেন, এলসি হাসদা ডিরেক্টর এল এল ডি সি ল্যাম্ব ও নম্রতা হাউই ডেপুটি ডিরেক্টর সি এইচ ডিপি ল্যাম্ব।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.