
নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫ কেজি ৮৫০ গ্রাম অবৈধ হেরোইনসহ মো. সহুবুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহীর সিপিসি।
উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে আইনপ্রয়োগকারী সংস্থাটি।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার কলকিলিয়া গ্রামে এই সফল অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত সহুবুল ইসলাম কলকিলিয়া গ্রামের মৃত দোষ মোহাম্মদ হাজীর ছেলে।
এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহিনীর একটি আভিযানিক দল জানতে পারে যে, সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনের একটি বড় চালান সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে অবস্থান করছেন সহুবুল ইসলাম।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে বিধি মোতাবেক এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
অভিযান শেষে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.