
মোঃ সোহেল রানা
রাজশাহী
দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”-প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার সঈদ আলী রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শফিকুল হক মিলন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদ, ওসি মিজানুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদ, কৃষি অফিসার কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলমসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
শেষে প্রশিক্ষণপ্রাপ্ত আত্মকর্মসংস্থানকারীদের মাঝে সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.