
ইকবাল হোসেন
ত্রিশাল প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে ‘ঐক্য ও প্রগতি’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ত্রিশাল পৌর শাখার নেতা রেদুয়ান হাসনাত রুবেলের উদ্যোগে আয়োজিত এ আনন্দ র্যালিতে পৌর যুবদলের ৯টি ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালিটি উৎসবমুখর পরিবেশে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি ত্রিশাল বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা যায়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সংগঠনের ঐক্য, ভ্রাতৃত্ব ও সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ ঘটে।
আনন্দ র্যালিকে ঘিরে ত্রিশাল পৌর যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.