
ইকবাল হোসেন
ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ময়মনসিংহের কার্যালয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ময়মনসিংহ প্রতিনিধি মাহমুদুল হাসানের সঙ্গে কেক কেটে পত্রিকাটির প্রথম বর্ষপূর্তি উদ্যাপনে অংশ নেন মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ময়মনসিংহের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ সময় উপস্থিত সাংবাদিকরা পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে অগ্রযাত্রা প্রতিদিন ভবিষ্যতে আরও সুনাম ও সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে সংবাদ প্রকাশের মাধ্যমে একটি সংবাদপত্র পাঠকের আস্থা অর্জন করে। অগ্রযাত্রা প্রতিদিন ইতিবাচক ও অনুসন্ধানী সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে দেশের গণমাধ্যম অঙ্গনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা তাঁদের।
তাঁরা আরও বলেন, সংবাদপত্রের অগ্রযাত্রায় সাংবাদিকদের পেশাদারত্ব, সততা ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে পত্রিকাটি পাঠকসমাজে আরও গ্রহণযোগ্যতা অর্জন করুক।
কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ সময় অগ্রযাত্রা প্রতিদিনের উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য ও দীর্ঘ পথচলা কামনা করেন উপস্থিত সাংবাদিকরা।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.