
এম,এ মালেক,
হালুয়াঘাট,ময়মনসিংহ :
ময়মনসিংহের হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, মহান শহীদদের কবর জিয়ারত এবং তেলিখালী দিবসের তাৎপর্য শীর্ষক এক স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই স্মৃতিচারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব মোহা. সাইফুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মীর্জা নজরুল ইসলাম বেগ, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ হালুয়াঘাট উপজেলা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. কাজীম উদ্দিন এবং হালুয়াঘাটের বীর মুক্তিযোদ্ধা একে এম আমজাদ আলী।
উপজেলা নির্বাহী অফিসার, হালুয়াঘাট, ময়মনসিংহ জনাব ফয়সাল আহমেদ-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ৩ নভেম্বর ময়মনসিংহের হালুয়াঘাটের ‘তেলিখালী যুদ্ধ দিবস’ এক গৌরবময় অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে গারো পাহাড়ের পাদদেশের তেলিখালী রণাঙ্গণে পাকিস্তানি হানাদার বাহিনীর একটি শক্তিশালী ঘাঁটির পতন ঘটেছিল।দেশের মুক্তিকামী দামাল ছেলেরা জীবন বাজি রেখে শত্রুসেনাদের ওপর ঝাঁপিয়ে পড়েন। তীব্র ও রক্তক্ষয়ী সম্মুখসমরে রক্তে লাল হয়ে উঠেছিল তেলিখালীর প্রান্তর, মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর ২৮ জন বীর সেনার অকুন্ঠ আত্মত্যাগের বিনিময়ে সেদিন তেলিখালী এলাকা শত্রুমুক্ত হয় এবং উড়েছিল বিজয়ের লাল-সবুজ পতাকা।
৫ নভেম্বর ২০২৬ তারিখে ঐতিহাসিক তেলিখালী স্মৃতিসৌধ চত্বরে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে বক্তারা তেলিখালী যুদ্ধের বীরত্বপূর্ণ ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের নানা দিক নিয়ে আলোচনা করেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.