
নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ৩ নং সুখচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন ইসমাইল হোসেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় পর্যায়ে তাঁর চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহকে কেন্দ্র করে নির্বাচন ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কর্মকাণ্ডকে গুরুত্ব দিয়ে তিনি কাজ করতে চান বলে জানিয়েছেন।
চেয়ারম্যান পদে নিজের আগ্রহের বিষয়ে ইসমাইল হোসেন বলেন, “আমি সুখচর ইউনিয়নের মানুষের পাশে থাকতে চাই। এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। সুখচর ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও নাগরিক সুযোগ-সুবিধার উন্নয়নে কাজ করতে চাই। মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে একটি সুন্দর, আধুনিক ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ে তোলার স্বপ্ন দেখি।
তিনি আরও বলেন, “আমি চাই, ইউনিয়নের প্রতিটি মানুষ যেন ন্যায়বিচার ও সমান নাগরিক সুবিধা পান। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে সুখচর ইউনিয়নকে একটি উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করছি।”
তিনি জানান, নির্বাচিত হলে জনগণের মতামত ও এলাকার প্রয়োজনকে গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং ইউনিয়নের মানুষের নাগরিক অধিকার ও সেবা নিশ্চিত করার বিষয়ে কাজ করতে চান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.