
হাতিয়া (নোয়াখালী)
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ১০ নং জাহাজমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন হাতিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফাহিম উদ্দিন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ফাহিম উদ্দিন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে পরিচিত মুখ।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তিনি সুশিক্ষিত, নম্র ও ভদ্র স্বভাবের মানুষ হিসেবে পরিচিত। বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে অতীতে তাঁকে বিভিন্ন হামলা, মামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে বলে তাঁর অনুসারীরা দাবি করেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জাহাজমারা ইউনিয়নের উন্নয়ন, সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে একজন যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের প্রয়োজন। তাঁদের মতে, ফাহিম উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং অবহেলিত জনপদের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে ফাহিম উদ্দিন বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, হামলা-মামলা ও নির্যাতনের মুখোমুখি হয়েছি। তারপরও মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে এলাকার মানুষের পাশে রয়েছি। সুযোগ পেলে জাহাজমারা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেব। দলীয় নেতাকর্মী ও ইউনিয়নবাসীর সমর্থন ও দোয়া নিয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
এদিকে স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, ফাহিম উদ্দিনের মতো একজন শিক্ষিত, সৎ ও জনবান্ধব নেতৃত্ব ইউনিয়নের উন্নয়নকে আরও গতিশীল করতে পারে।
তাঁরা জাহাজমারা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে ফাহিম উদ্দিনকে দেখতে চান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.