
মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা উপজেলা
শরণখোলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করেছে। বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার ৩ নং রায়েন্দা ইউনিয়নের চাল রায়েন্দা গ্রামের বাচ্চু মীরের ছেলে রুমান মীর (৩১) কে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানম জানান বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ২ টা ১৫ মিনিটে সাব-ইন্সপেক্টর মোঃ মনিরুল ইসলাম ও পুলিশ সদস্যদের সাথে নিয়ে রুমান মীরের বাড়ী অভিযান পরিচালনা করি। এসময় মাদক কারবারি রুমান মীর বাড়ীতে থাকা অবস্থায় তার কাছ থেকে ৩১৫ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানম আরো জানান মাদকসহ আটককৃত রুমান মিরীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক মাদকের বিরুদ্ধে আমাদের অব্যাহত থাকবে। তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর উদয় জানিয়েছেন এর আগে বিভিন্ন অপরাধে ৫ টি আছে
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.