
শরিফুল হাসান,সালথা (ফরিদপুর)
ফরিদপুরের সালথা উপজেলা যুবদলের নবগঠিত কমিটির আহ্বায়ক হাসান আশরাফ কে গণসংবর্ধনা দিয়েছেন আটঘর ইউনিয়নের সর্বস্তরের জনগণ। ফুলেল শুভেচ্ছা, ভালোবাসা ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।
বুধবার (৪নভেম্বর) বিকাল ৪ টায় আটঘর ইউনিয়নের জনগণের উদ্যোগে এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আটঘর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মজিবুর রহমান মিঠুর সভাপতিত্বে ও নবগঠিত কমিটির সদস্য সচিব এনায়েত হোসেন এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ভুট্টু মিয়া,সালথা উপজেলা যুবদলের যুগ্ন আহব্বয়ক মিরান হোসেন, ফরিদ হোসেন, হাবিবুর রহমান( হাবি), খোকন মাতুব্বর, রাসেল শেখ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তানভীর হাসান লিটু,
সদস্য আখের আলী, মাসুদ হোসেন,শিমুল মিয়া,রিপন মাতুব্বর, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবদলের নেতাকর্মী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্থানীয় জনগণের পক্ষ থেকে নবনির্বাচিত আহ্বায়ক হাসান আশরাফকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসী তাঁকে অভিনন্দন জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
বক্তারা বলেন, হাসান আশরাফের নেতৃত্বে সালথা উপজেলা যুবদল আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদী। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।
সংবর্ধিত অতিথি হাসান আশরাফ তাঁকে সম্মানিত করায় ডাঙ্গী জয়কাইল এলাকার সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ সম্মান ও ভালোবাসা তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সংগঠনের স্বার্থে এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়ে যুবদলকে আরও শক্তিশালী করতে তিনি আন্তরিকভাবে কাজ করে যাবেন।
অনুষ্ঠানটি স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.