
মোঃ সুজন আহমেদ
সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আকবর আলী কলেজ আকস্মিক পরিদর্শন করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান। এ সময় তিনি কলেজের শিক্ষার গুণগত মান উন্নয়ন, মাস্টার্স কোর্স চালুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
৩০ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে মহাপরিচালক হাফিজুল্লাহ খান কলেজটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাবেক সংসদ সদস্য এম. আকবর আলীসহ শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
সভায় মহাপরিচালক বলেন, কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য এম. আকবর আলীর আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি আকবর আলী কলেজে মাস্টার্স কোর্স চালুর অনুমোদনের বিষয়ে কাজ চলছে। কলেজটিতে মাস্টার্সের বিষয়গুলো চালু হলে এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার নতুন সুযোগ সৃষ্টি হবে এবং উচ্চশিক্ষার দ্বার আরও প্রসারিত হবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সরকারি আকবর আলী কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী, উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম এবং কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলমসহ অন্যান্য অতিথিরা।
এ সময় কলেজের শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.