
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ, পিপিএম নওগাঁ জেলা পুলিশের বার্ষিক প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেছেন। একই সঙ্গে তিনি জেলা পুলিশের রিজার্ভ অফিসের বিভিন্ন শাখার কার্যক্রম পরিদর্শন করেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় নওগাঁ জেলা পুলিশ লাইন্স মাঠে বার্ষিক প্যারেড অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ, পিপিএম। এ সময় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনার মাধ্যমে তাঁকে স্বাগত জানান।
প্যারেড পরিদর্শন শেষে ডিআইজি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জবাবদিহিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশের প্রতিটি কর্মকাণ্ডে মানবিকতা, দায়িত্বশীলতা ও সেবার মানসিকতা থাকতে হবে। জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা এবং জনগণের আস্থা অর্জনে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
পরে ডিআইজি নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিসের বিভিন্ন শাখা পরিদর্শন করেন। এ সময় তিনি দাপ্তরিক কার্যক্রম, নথিপত্র, রেজিস্টার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা, শৃঙ্খলা, গতিশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.