
*লুৎফর সিকদার* গোপালগঞ্জ:
জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (৭ নভেম্বর) সকালে আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ সদর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কৌশিক আহম্মেদ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন... গোপালগঞ্জের জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরিফ রফিকুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ এবং গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। জাতীয় ঐক্য, দেশপ্রেম ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার পাশাপাশি জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.