
লুৎফর সিকদার (গোপালগঞ্জ)
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিক্ষা বিস্তার ও মানবিক সেবামূলক কর্মকাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করছে "টুংকো দাতব্য ফাউন্ডেশন"। এছাড়া রয়েছে টুংগীপাড়ার যুব সমাজের উদ্দ্যেগে "কিংডম অফ লাইব্রেরি" চলো যাই, বই পড়ি। বই পড়ার অভ্যাস গড়ে তোলা থেকে শুরু করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, চিকিৎসা সহায়তা, খাদ্যসামগ্রী বিতরণ এবং স্থানীয় জনকল্যাণ মূলক রাস্তাঘাট,ব্রিজ, কালভাট, মসজিদ সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে আজিম বাজার সংলগ্ন একটি ক্ষতিগ্রস্ত ব্রিজ সংস্কার করে দেয় প্রতিষ্ঠানটির সদস্যরা। একই সঙ্গে দুইটি অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহন করে এবং কার্যকর করা হয়।
এদিন টুঙ্গিপাড়ার বাশুড়িয়া গ্রামের অসহায় ও হতদরিদ্র নুর ইসলাম খাঁর পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি গজালিয়া গ্রামের কালিম শেখের স্ত্রীর ক্যান্সার আক্রান্তের চিকিৎসার জন্য নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা ওই নারীর পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির অন্যতম উদ্যোগ সমূহঃ
২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশণের পরিচালনায় রয়েছেনঃ মোঃ শরিফুল ইসলাম। এটি সম্পন্ন রাজনীতি মুক্ত বেং অলাভজনক সমাজিক সেবামূলক প্রতিষ্টান। এছাড়া টুংগীপাড়ার যুবকদের তত্বাবধানে "কিংডম অফ লাইব্রেরী রয়েছে যার স্লোগান, ‘চলো যাই, বই পড়ি’
সম্পূর্ণ সেবামূলক পাঠাগার, যেখানে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ বিনামূল্যে বই পড়ার সুযোগ পাচ্ছেন। সপ্তাহের সাত দিনই পাঠাগারটি খোলা থাকে।
লাইব্রেরীতে বাংলাদেশের সংবিধান, জমি জমা ও আইনবিষয়ক বই, পবিত্র ৩০ পারা খণ্ড কুরআন, এপিজে আবদুল কালামের একাধিক বই, বাসা বাড়ির অগ্নিনির্বাপক বিষয়ক বই, চাকরির প্রস্তুতিমূলক বই, বিখ্যাত লেখক ডেল কার্নেগীর একাধিক আত্বঃ উন্নয়ণ মূলক বইসহ বিদেশী লেখবদের ও একাধিক বই রয়েছে, শিশুদের গল্পের বই এবং খেলাধুলাবিষয়ক বিভিন্ন বই রয়েছে। পাঠাগারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা বই কিনে দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থান থেকেও বই উপহার নিয়ে থাকেন।
শুধু পাঠাগার পরিচালনাই নয়, টুংকো ফাউন্ডেশনের মাধ্যমে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের কোচিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো. শরিফুল ইসলাম একজন প্রবাসী। তিনি গজালিয়া এলাকার বাসিন্দা। উপস্থিত প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে রয়েছেন ডিবি পুলিশের সদস্য বাবু খান।
এ ছাড়া সমগ্র টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জের গোবরা পর্যন্ত বিভিন্ন ইউনিয়নে প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবীরা মানুষের সেবায় কাজ করছেন। যুবসমাজের উদ্যোগে শেষ বিদায়ের গোসলের জন্য রেখেছেন মুর্দা মশারি বিতরণ এবং সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদানের মতো মানবিক কার্যক্রমও পরিচালনা করছে "টুংকো দাতব্য ফাউন্ডেশন"।
শুক্রবারের এসব কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন শেখ অসিকুর রহমান, হাবিবুর হাবি শেখ, প্রতিষ্টাতা সদস্য ডিবি পুলিশের বাবু খান, মোঃ রুহুল শেখ, মোঃ ওমর মুন্সি ওবায়দুল্লাহ মোল্লা, মো. এনামুল হক, শফিক খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় ডিবি পুলিশের সদস্য বাবু খান বলেন, ছোটবেলা থেকেই মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা তাঁর। আল্লাহ সামর্থ্য দিলে তিনি সব সময় মানুষের বিপদে-আপদে পাশে থাকার আশা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, শিক্ষা বিস্তার ও মানবিক সহায়তার মাধ্যমে "টুংকো দাতব্য ফাউন্ডেশন" এলাকার মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। বিশেষ করে বিনামূল্যে বই পড়ার সুযোগ, অসহায় পরিবারের খাদ্য সহায়তা এবং অসুস্থ মানুষের চিকিৎসায় সহযোগিতার উদ্যোগ প্রশংসিত হচ্ছে।
যোগাযোগ: ০১৭৭৩-৪৮৩৬১৯।
ঠিকানা: গিমাডাঙ্গা মুন্সীরচর, আজিমবাজার, টুঙ্গিপাড়া, গোপালগঞ্
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.