
মোঃ আব্দুল আজিজ শেখ
নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসন, নিয়ামতপুর এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ৪৬নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো: মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুর্শিদা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মেডিকেল প্রধান অফিসার ডা. ফয়সাল নাহিদ পবিত্র, প্রাণিসম্পদ অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ প্রমূখ ব্যক্তিবর্গ।
এতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরা হয়। পরে অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.