
মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা উপজেলা
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযুদ্ধাসহ মুক্তিযোদ্ধাগণের সমন্বয়ে আলোচনা সভা, রচনা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন জাতীয় সংগীত স্বকন্ঠে গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজোয়ান ইফতেকারের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা অফিসার ধনঞ্জয় মণ্ডলের উপস্থাপনায় বক্তব্য রাখেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ জুয়েল মীর যুবদলের সদস্য সচিব আল-আমিন খাঁন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ জোমাদ্দার বীর মুক্তিযোদ্ধা খাদেমুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মোঃ রফিকুল ইসলাম কবির উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসহাক আলী উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজোয়ান ইফতেকার। এসময় শরণখোলা থানা, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থী সহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়। বিকাল ৩ টা৩০ মিনিটে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.