
এ.কে পলাশ কুমিল্লা
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক
শিক্ষাবোর্ড, কুমিল্লার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকাল ১১টায় বোর্ড আঙ্গিনায় বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আহসান পারভেজ ও সচিব প্রফেসর মোঃ জাহাঙ্গীর আলম এর উপস্থিতিতে বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে খেলাধুলার আয়োজন করা হয়। এরপর সকাল ১২ টায় বোর্ড মিলনায়তনে বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আহসান পারভেজ এর সভাপতিত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় ব্রক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আহসান পারভেজ, সচিব প্রফেসর মোঃ জাহাঙ্গীর আলম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আবু সালেহ মোঃ তারিক মাহমুদ, উপ পরিচালক (হি: ও নি:) জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন, কর্মচারী সমিতির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ। উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ সিপন মিয়া এবং সঞ্চালনা করেন বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) জনাব মোসাঃ পাপিয়া আক্তার। বাদ জোহর বোর্ড জামে মসজিদে সকল শহীদের আত্মার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.