
মোঃ সুজন আহমেদ
সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের বাঙ্গালা ইউনিয়ন পরিষদে সচিবের সহকারী মহব্বত হোসেনের বিদায় উপলক্ষে সংবর্ধনা এবং নতুন কর্মস্থলে মোঃ সবুজ রানার যোগদান উপলক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) বাঙ্গালা ইউনিয়ন পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঙ্গালা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা ভেটেরিনারি সহকারী সার্জন টি এম মহিবুর রহমান, ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত সচিব মোঃ আমিনুল ইসলাম, বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল জলিল সরকারসহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য।
এ সময় বিদায়ী কর্মচারী মহব্বত হোসেনের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানানো হয়। পাশাপাশি নতুন দায়িত্বে যোগদানকারী মোঃ সবুজ রানাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ও নবাগত কর্মচারীর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিদায় ও বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.