
মোঃ সোহেল রানা রাজশাহী প
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর দূর্গম সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।
এরই ধারাবাহিকতায় গত ০২ নভেম্বর ২০২৬ হতে গত ০৭ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনস্থ ইউসুফপুর, তালাইমারী, সোনাইকান্দি, মাজারদিয়া, চরমাজারদিয়া, প্রেমতলী, চারঘাট, আলাইপুর এবং বিদিরপুর বিওপি’র দায়িত্বপূর্ণ পদ্মার মিডিলচর, হাজীর বাতান, জাহাজ ঘাট, মুক্তারপুর এবং ফরাদপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান দমন ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধকল্পে বিজিবি’র বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করে *ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট-৩৮৬০ পিস, ভারতীয় মদ-১৭৭ বোতল, ভারতীয় এসকাফ সিরাপ-১৪৪ বোতল, ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট-২৮৮ পিস, ভারতীয় বাংলা মদ-৪৮ লিটার, ভারতীয় ব্রোনকফ সিরাপ-৬৩ বোতল, ভারতীয় ফেয়ারডিল সিরাপ-১০ বোতল, ভারতীয় মনোড্রিল সিরাপ-০৪ বোতল জব্দ করেন। এছাড়াও ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স-৪২,০০০ পিস, মোটর সাইকেল-০১ টি এবং পুরাতন বাইসাইকেল-০১ টি* জব্দ করতে সক্ষম হয়, যার *সিজার মূল্য ১৬,১৮,১০০/- টাকা। জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় এবং চোরাচালানী মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ের মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.