
মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা
করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যে ৫৫ তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন করেছে শরণখোলা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ। বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, সফল সমবায়ীদের ক্রেস্ট প্রদান সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজোয়ান ইফতেকার উপজেলা সমবায় অফিসার মোঃ জামিল হোসেন মোল্লা সবার উপস্থিতিতে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনের সামনে শেষ হয়। বর্ণাঢ্য র্যালি শেষ করে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও সফল সমবায়ীদের ক্রেস্ট প্রধান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজোয়ান ইফতেকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ জামিল হোসেন মোল্লা। এ সময় বক্তব্য রাখেন রুপালি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় লিমিটেডের সভাপতি মোঃ এনামুল কবির বলেশ্বর কৃষি সমবায় লিমিটেডের কোষাধ্যক্ষ সালেমা খাতুন শ্রমিক কল্যাণ ফেডারেশন শরণখোলা উপজেলার সভাপতি মাওলানা মোঃ সরোয়ার হোসেন বাদল শরণখোলা থানার সাব-ইন্সপেক্টর বিনয় কৃষ্ণ থানা অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম বিআরডিবি আওতাধীন ইউসিসি লিমিটেড এর উপজেলা সভাপতি কামরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজোয়ান ইফতেকার। এসব উপস্থিত ছিলেন বিআরডিবি এর আওতাধীন ইউসিসির সহ-সভাপতি রবিউল ইসলাম আকন বীর মুক্তিযোদ্ধা খাদেমুল ইসলাম বীর মুক্তিযুদ্ধে হেমায়েত উদ্দিন বাদশাহ সহ এনজিও প্রতিনিধি, সাংবাদিক। আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা ও সফল সমবায়ীদের ক্রেস্ট প্রদান করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.